1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 2:04 am

ময়মনসিংহে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করতে বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত

আব্দুল হাফিজ, ময়মনসিংহ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
  • 21 Time View

ময়মনসিংহে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত এবং CRVS বাস্তবায়ন-সংক্রান্ত বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মিজ ফারাহ শাম্মী, এনডিসি। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এ সেমিনারের আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগের ‘Technical Support for CRVS System Improvement in Bangladesh (Phase-V)’ প্রকল্প। সেমিনারে ময়মনসিংহ সিটি করপোরেশনসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারটি সফলভাবে আয়োজনের লক্ষ্যে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost