
রাজশাহীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার এবং উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপিসহ রাজশাহীর বিভিন্ন আসনের সংসদ সদস্য, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম উপস্থিত ছিলেন।
সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, জননিরাপত্তা নিশ্চিত করা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) আরও সক্রিয় ভূমিকা পালনের বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি চলমান উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন এবং সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। এর আগে সকাল সাড়ে ১১টায় রাজশাহী সার্কিট হাউসে দুই মন্ত্রীকে আরএমপির পক্ষ থেকে অভ্যর্থনা জানান পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম। এ সময় তাঁদের গার্ড অব অনার প্রদান করা হয়।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply