1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 2:04 am

হাতীবান্ধায় ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির র‍্যালি ও সমাবেশ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • Update Time : বুধবার, নভেম্বর ৪, ২০২৬
  • 9 Time View

লালমনিরহাটের হাতীবান্ধায় ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির অবহিতকরণ উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার গোতামারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, একটি আলোকিত ও সমৃদ্ধ লালমনিরহাট গড়ে তুলতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক, ক্যাসিনো ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনের পাশাপাশি পরিচ্ছন্নতা, সামাজিক সচেতনতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। এ সময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রন্টু পোদ্দার, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান, দইখাওয়া আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন গোতামারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম প্রামাণিক, গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সমাবেশে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠন এবং একটি আলোকিত ও সমৃদ্ধ লালমনিরহাট গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost