1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 2:04 am

জীবননগরে ট্রেন থামিয়ে আনসারবাড়ীয়া রেলস্টেশনে অবরোধ, ৭২ ঘণ্টার আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, নভেম্বর ৪, ২০২৬
  • 3 Time View

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী আনসারবাড়ীয়া রেলস্টেশন পূর্ণাঙ্গভাবে চালু, স্টেশন মাস্টার নিয়োগ, আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণ ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেন থামিয়ে অবরোধ করেছেন এলাকাবাসী ও সাধারণ যাত্রীরা। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের আনসারবাড়ীয়া রেলস্টেশন চত্বরে এ কর্মসূচি শুরু হয়। এতে স্থানীয় প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। এ সময় খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে থামিয়ে রাখা হয়। অবরোধকারীরা জানান, আনসারবাড়ীয়া রেলস্টেশন চুয়াডাঙ্গা জেলার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ একটি স্টেশন। অথচ দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও পর্যাপ্ত ট্রেনের যাত্রাবিরতি না থাকায় এ অঞ্চলের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্টেশনটি আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাড়াও আশপাশের কয়েকটি ইউনিয়ন এবং চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। স্থানীয় ব্যবসায়ীরাও দূরপাল্লায় মালামাল পরিবহনে এ স্টেশন ব্যবহার করেন। তাদের অভিযোগ, বর্তমানে স্টেশনে যে ট্রেনটি থামে, সেটিও ২ নম্বর লাইনে দাঁড়ায়। ফলে নিচু স্থান থেকে উঁচুতে উঠে ট্রেনে ওঠানামা করতে গিয়ে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এ কারণে ১ নম্বর প্ল্যাটফর্ম চালু করে সেখানে ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করার দাবি জানান তাঁরা। অবরোধকারীদের তিন দফা দাবি হলো—ঐতিহ্যবাহী আনসারবাড়ীয়া রেলস্টেশন পুনরায় পূর্ণাঙ্গভাবে চালু করে দুজন স্টেশন মাস্টারসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ; আধুনিক মানের প্ল্যাটফর্ম, বিশ্রামাগারসহ স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন এবং ঢাকা-খুলনা ও খুলনা-রাজশাহীগামী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন যাত্রাবিরতি নিশ্চিত করা। কর্মসূচিতে উপস্থিত জীবননগর উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন খান খোকন বলেন, স্টেশনটি অনেক পুরোনো হলেও এলাকার মানুষ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এটি পূর্ণাঙ্গভাবে চালু হলে চুয়াডাঙ্গার জীবননগর, দামুড়হুদা ও দর্শনা এবং ঝিনাইদহের মহেশপুরসহ আশপাশের এলাকার মানুষ উপকৃত হবেন। সহজে ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবেন তাঁরা। বিশেষ করে চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রেও মানুষের দুর্ভোগ কমবে।অবরোধকারীরা জানান, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের তিন দফা দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় আন্দোলনকারীরা স্লোগান দেন, ‘আমাদের দাবি, আমাদের অধিকার—আনসারবাড়ীয়া রেলস্টেশন পূর্ণাঙ্গ চালু চাই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost