1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 3:07 am

হরিপুর সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
  • 3 Time View

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৮৩ হাজার ২০০ টাকা মূল্যের ৪১৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। ৩ নভেম্বর বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২ নভেম্বর দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ কারিগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন ৪১৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৮৩ হাজার ২০০ টাকা। বিজিবি আরও জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও বিস্তার রোধে সীমান্তে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তকে মাদক কারবারিদের নিরাপদ চলাচলের পথ হিসেবে ব্যবহারের কোনো সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির অভিযান আরও গতিশীল করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost