1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 3:07 am

‘প্রতিকূলতা পেরিয়ে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে’—কামরুল হাসান বিএসসি

ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  • Update Time : সোমবার, নভেম্বর ২, ২০২৬
  • 18 Time View

‘প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে’ বলে মন্তব্য করেছেন রামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা মো. কামরুল হাসান বিএসসি। সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শনিবার (৩১ অক্টোবর) রাতে রিয়াদের বাতায় হোটেল আল-রমাদান পার্টি হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন নেতাকর্মীরা। রামগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. শফিকুর রহমান মোল্লার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন ১০ নম্বর ভাটরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত মিঝি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. রাশেদুল হাসান রাশেদ এবং রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোরশেদুল আমিন বাবু। এ ছাড়া উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী আওয়ামী লীগ নেতা সুমন সীল, যুবলীগ নেতা টিএম বাহার, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের নেতা সজিব পাটোয়ারী, যুবলীগ নেতা মো. নোমান পাটোয়ারী, মো. ওয়াসিম বকশি, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. শাকিল হোসেন, মো. ফরহাদ হোসেন, চণ্ডীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইয়াছিন আরাফাত, ভাদুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নোমান হোসেনসহ সৌদি আরবে বসবাসরত রামগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে কামরুল হাসান বিএসসি বলেন, বিগত দিনগুলোতে দল ও দেশের ওপর দিয়ে বড় ধরনের ঝড় বয়ে গেছে। নেতাকর্মীদের নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তবে আওয়ামী লীগ অতীতেও বিভিন্ন সংকট মোকাবিলা করে ঘুরে দাঁড়িয়েছে। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নেতাকর্মীদের মনোবল পুনরুজ্জীবিত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথি রাশেদুল হাসান রাশেদ বলেন, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশে ও প্রবাসে বিভিন্ন প্রস্তুতি চলছে। এ আয়োজন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সাংগঠনিকভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। সাবেক ছাত্রনেতা মোরশেদুল আমিন বাবু বলেন, সব ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে। শেখ হাসিনাকে সংবর্ধনা জানানোর প্রস্তুতি সফল করত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost