1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 5:07 am

দিনাজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা 

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, নভেম্বর ২, ২০২৬
  • 11 Time View

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দিনাজপুর জেলা ইউনিটের উদ্যোগে জেলা আইনজীবী সমিতির সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি আদালত এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা আইনজীবী সমিতির সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দিনাজপুর জেলা ইউনিটের অ্যাডভোকেট মো. আব্দুল হালিম। সভায় বক্তব্য দেন জিপি অ্যাডভোকেট মোল্লা মো. সাখাওয়াত হোসেন, ফোরাম নেতা অ্যাডভোকেট মো. খয়রাত আলী, অ্যাডভোকেট আনিসুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মো. আইনুল হক ও অ্যাডভোকেট মো. মাহফুজ আলীসহ অন্যরা। আলোচনা সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার অনুসারীরা বাংলাদেশের অর্থ-সম্পদ লুট করে দেশ ছেড়ে পালিয়েছে। পলাতক শেখ হাসিনার দোসরদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারের দাবি জানান তাঁরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost