1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 4:04 am

বেলাবোতে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন এক লাখ টাকা করে ঋণ

শাহিনুর আক্তার, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, নভেম্বর ১, ২০২৬
  • 11 Time View

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবোতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। রোববার (১ নভেম্বর) বেলাবো উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক, বেলাবো প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক, সাংস্কৃতিক সম্পাদক জুয়েল মিয়া এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবুল হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সহিবুর রহমান। জাতীয় যুব দিবসের কর্মসূচির অংশ হিসেবে যুবকদের আত্মকর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন মুস্তাক আহমেদ। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখতে পারে। এ জন্য যুবকদের প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ছয়জন আত্মকর্মীর প্রত্যেককে এক লাখ টাকা করে মোট ছয় লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। কর্মসূচির মাধ্যমে বেলাবো উপজেলার যুবসমাজকে দক্ষ, কর্মমুখী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost