1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 4:02 am

স্তন ক্যান্সার প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও সামাজিক সচেতনতা জরুরি: সমাজকল্যাণমন্ত্রী

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
  • 15 Time View
Oplus_16908288

স্তন ক্যান্সার প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। তিনি বলেন, সঠিক সময়ে স্তন ক্যান্সার শনাক্ত করা গেলে নিরাময়ের সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই প্রত্যন্ত অঞ্চলের নারীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। শনিবার (৩১ অক্টোবর) দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন ভবনের তৃতীয় তলার মিলনায়তনে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচির সমাপনী ও বৈজ্ঞানিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম এবং খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল, দিনাজপুর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালের সহসভাপতি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মূসা পিপিএম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।বক্তারা বলেন, স্তন ক্যান্সার নিয়ে নারীদের মধ্যে বিদ্যমান সামাজিক সংকোচ ও দ্বিধাদ্বন্দ্ব দূর করতে হবে। রোগের লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি দেশজুড়ে স্তন ক্যান্সার শনাক্তকরণ ও স্ক্রিনিং সুবিধা আরও সম্প্রসারণে সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান তাঁরা। এর আগে অনুষ্ঠিত বৈজ্ঞানিক অধিবেশনে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকেরা স্তন ক্যান্সারের আধুনিক চিকিৎসাপদ্ধতি, চিকিৎসাবিজ্ঞানের নতুন অগ্রগতি এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সহসভাপতি অধ্যাপক ডা. এএইচ এম শফিকুর রহমান, যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, ডা. মো. জিয়াউল হক জিয়া, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালের সাধারণ সম্পাদক ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, নির্বাহী সদস্য এস এম খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানটির যুগ্ম সম্পাদক রাহবার কবির পিয়াল। মাসব্যাপী এ কর্মসূচির সফল সমাপ্তির মধ্য দিয়ে স্তন ক্যান্সার প্রতিরোধে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের নারীদের মধ্যে সচেতনতা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost