1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 6:06 am

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ

আব্দুল হাফিজ, ময়মনসিংহ প্রতিনিধি
  • Update Time : শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
  • 7 Time View

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সারাদেশের সঙ্গে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫১.৪৪ শতাংশ। এ বছর এ বোর্ডের অধীনে মোট ৭০ হাজার ৬৭৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৬ হাজার ৩৫৪ জন। বোর্ডের তথ্য অনুযায়ী, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩৩ হাজার ৩৭ জন এবং ছাত্রী ৩৭ হাজার ৬৩৬ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৫ হাজার ৬৪৭ জন, পাসের হার ৪৭.৩৬ শতাংশ। অন্যদিকে ছাত্রী উত্তীর্ণ হয়েছে ২০ হাজার ৭০৭ জন, পাসের হার ৫৫.০২ শতাংশ।

এ বছর ময়মনসিংহ শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে মোট ২ হাজার ১৩৭ জন। এর মধ্যে ছাত্র ১ হাজার ১৮ জন এবং ছাত্রী ১ হাজার ১১৯ জন। বোর্ডের অধীনে ১১৩টি কেন্দ্রে ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। বিভাগের চার জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে ময়মনসিংহ জেলা। এ জেলায় পাসের হার ৫৯.৩৩ শতাংশ। এছাড়া শেরপুরে ৪৫.৬৫ শতাংশ, নেত্রকোনায় ৪৩.৯১ শতাংশ এবং জামালপুরে ৪৩.৩৫ শতাংশ। বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৫.৫৬ শতাংশ, মানবিক বিভাগে ৪৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪২.৭২ শতাংশ। এ বছর বোর্ডের অধীনে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা পাঁচটি। বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৫.৫৬ শতাংশ, মানবিক বিভাগে ৪৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪২.৭২ শতাংশ। এ বছর বোর্ডের অধীনে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা পাঁচটি। ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। এ জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আবেদন করতে হবে। প্রতিটি বিষয়ের জন্য নির্ধারিত ফি ১৫০ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost