1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 4:03 am

বেলাবোতে জিয়া শিশু-কিশোর সংগঠনের ১০১ সদস্যের কমিটি গঠন

শাহিনুর আক্তার, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
  • Update Time : শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
  • 18 Time View

নরসিংদীর বেলাবো উপজেলায় জিয়া শিশু-কিশোর সংগঠনের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নরসিংদী জেলা কমিটির অনুমোদনে হারুন-অর-রশিদ (বি.এ)-কে সভাপতি এবং অহিদুজ্জামান (অহিদ)-কে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। জিয়া শিশু-কিশোর সংগঠনের নরসিংদী জেলা কমিটির সভাপতি হাসিব হায়দার (সোহরাব) ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ আনোয়ার হোসেনের যৌথ স্বাক্ষরে নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদনপত্রে বেলাবো উপজেলা শাখার ১০১ সদস্যের কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের নাম উল্লেখ করা হয়েছে। নবগঠিত কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার পাশাপাশি সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে কমিটির অনুমোদন দেওয়ায় নরসিংদী জেলা শাখার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তাঁরা। নতুন এ কমিটির নেতৃত্বে বেলাবো উপজেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost