1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 6:07 am

দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.৯৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২৯৫৩ জন

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
  • 5 Time View

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার বোর্ডে গড় পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী। শনিবার (৩১ অক্টোবর) বোর্ডের ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৫ হাজার ৪৯১ জন। এর মধ্যে পাস করেছে ৫১ হাজার ৩৯৮ জন। এবার ছাত্রদের পাসের হার ৪১ দশমিক ৩১ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫০ দশমিক ২৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৫৩ জন। এর মধ্যে ছাত্র ১ হাজার ৩৮৩ জন এবং ছাত্রী ১ হাজার ৫৭০ জন। বোর্ডের অধীন ৬৬৮টি কলেজের মধ্যে ৪৯টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। অন্যদিকে শতভাগ পাস করেছে মাত্র ৬টি কলেজের শিক্ষার্থী। গত বছর ২০২৫ সালে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ৬৬৬টি কলেজের মধ্যে ৪৩টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করেনি। সে বছর পাসের হার ছিল ৬১ দশমিক ৯২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ২৬০ জন শিক্ষার্থী। ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ সাংবাদিকদের জানান, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। যেসব কলেজে কোনো শিক্ষার্থী পাস করেনি, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বোর্ডের সচিব অধ্যাপক নুর মো. আব্দুর রাজ্জাক জানান, এবার পরীক্ষার কেন্দ্রগুলো সিসি ক্যামেরার আওতায় ছিল। ফলে কোনো কেন্দ্রে অপ্রীতিকর পরিস্থিতি বা সমস্যা সৃষ্টি হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost