1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 4:03 am

দামুড়হুদায় গলায় ভাত আটকে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
  • 12 Time View

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভাত খাওয়ার সময় গলায় খাবার আটকে নজরুল ইসলাম ওরফে নওকর (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের মাঝপাড়ার রওশন আলী শাহর ছেলে। নিহতের ছেলে সাইদুর রহমান জানান, শনিবার সকালে তাঁর বাবা বাড়িতে বসে ভাত খাচ্ছিলেন। এ সময় হঠাৎ গলায় ভাত আটকে তিনি অচেতন হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost