
মেহেরপুরের গাংনী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ রনি মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছেন এসআরবি-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসআরবি-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার হান্নান হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেহেরপুর জেলার গাংনী থানার আমতৈল (ঈদগাহপাড়া) এলাকায় এসআরবি-১২, সিপিসি-৩ মেহেরপুর কোম্পানির একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের মসজিদপাড়ার রনি মিয়াকে আটক করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে গাংনী থানায় মামলা করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওই কর্মকর্তা।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply