1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 4:02 am

কটিয়াদীতে চেয়ারম্যান প্রার্থী ডা. নূরুল ইসলামের মোটরসাইকেল শোভাযাত্রা

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
  • 106 Time View

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ২ নম্বর সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ডা. মো. নূরুল ইসলামের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ইউনিয়নের নওবাড়িয়া গ্রামের চেয়াম্যান বাড়ির আঙিনা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। ডা. মো. নূরুল ইসলাম সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। শোভাযাত্রায় তাঁর কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। প্রায় শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করা হয়। পরে বিকেলে শোভাযাত্রাটি পুনরায় নওবাড়িয়া গ্রামের চেয়ারম্যান বাড়ির আঙিনায় এসে শেষ হয়।এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মী-সমর্থকেরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রার্থীর পক্ষে প্রচারণা চালান এবং ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। শোভাযাত্রায় অংশ নিয়ে চেয়ারম্যান প্রার্থী ডা. মো. নূরুল ইসলাম স্থানীয় ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost