
বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণের তারেক স্মৃতি অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংবর্ধিত অতিথি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি।অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান বকুল এবং শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মো. আব্দুস সাত্তার ভূঁইয়া। সম্মেলন সফল করতে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকরা সার্বিক সহযোগিতা করেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply