1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 6:06 am

গোমস্তাপুরে ৩৫ লিটার চোলাইমদসহ যুবক আটক, অটোগাড়ি জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
  • 24 Time View
Oplus_16908288
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ৩৫ লিটার চোলাইমদসহ মোঃ জাহিদ হাসান সিফাত (২১) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোগাড়ি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিট থেকে ৩টা পর্যন্ত গোমস্তাপুর থানার বহমতপাড়া গ্রামের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। আটক জাহিদ হাসান সিফাত উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হরিপুর গ্রামের বাসিন্দা। তিনি দুরুল হুদার ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের পরিচালিত এ অভিযানে তার কাছ থেকে ৩৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত অটোগাড়িটি জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost