1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 8:12 am

সুষ্ঠু নির্বাচন হলে ফল মেনে নেব, ‘মাগুরা মার্কা’ হলে নয়: দেলাওয়ার

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
  • 12 Time View

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে ফলাফল মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। তবে নির্বাচন ‘মাগুরা মার্কা’ হলে ফলাফল মেনে নেবেন না বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের ৭ নম্বর কক্ষে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আশাবাদ ব্যক্ত করে দেলাওয়ার হোসেন বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও স্বাভাবিক হলে ফলাফল যা-ই হোক, তা মেনে নেব। তবে নির্বাচন ‘মাগুরা মার্কা’ হলে সেই ফলাফল মেনে নেব না।’ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং নিরপেক্ষভাবে ভোটগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost