1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 8:11 am

রাজশাহীতে ডিবির অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

শাহাদাত হোসেন, রাজশাহী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
  • 40 Time View

রাজশাহীর পুঠিয়া উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহীর চারঘাট উপজেলার মৌগাছি গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে মো. জয় ইসলাম (২৪) এবং পুঠিয়া উপজেলার নামাজগ্রাম গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে মো. তাওসিফ আশরাফী (২২)। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার থেকে নামাজগ্রাম এলাকার মনোজিতের মার্কেটের সামনে পাকা সড়কে অভিযান চালায় রাজশাহী জেলা ডিবি পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন জয় ইসলাম ও তাওসিফ আশরাফীর দেহ তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। তাদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পুঠিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost