1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 8:14 am

বিজয়নগরে ১২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
  • 23 Time View
Oplus_16908288

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ১২২ কেজি গাঁজাসহ মো. রিপন মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে উপজেলার ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল বামুটিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় রিপন মিয়ার বসতঘরে তল্লাশি করে ১২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার রিপন মিয়া (পিতা: মৃত আসমত আলী) উপজেলার ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া গ্রামের বাসিন্দা। অভিযানে উদ্ধার করা গাঁজা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost