1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 7:09 am

ফুলবাড়ী বিজিবির পৃথক অভিযানে ৫ লাখ ৩৯ হাজার টাকার মাদক জব্দ

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
  • 17 Time View

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ লাখ ৩৯ হাজার ৮৯০ টাকা মূল্যের মাদক জব্দ করা হয়েছে। ভারত থেকে চোরাই পথে আসা এসব মাদকের মধ্যে রয়েছে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ। বিজিবি সূত্রে জানা গেছে, গত ২২ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সীমান্তের বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ২২ অক্টোবর সুন্দুরা বিওপি ২৮৬ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করে। এসব সিরাপের মূল্য ৪২ হাজার ৯০০ টাকা। ২৩ অক্টোবর চৌঠা বিওপি ২৯৩ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করে, যার মূল্য ৪৩ হাজার ৯৫০ টাকা। ২৪ অক্টোবর মহোনপুর বিওপি ১৯০ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করে। এসব সিরাপের মূল্য ২৮ হাজার ৫০০ টাকা। এ ছাড়া মণিপুর, বিরামপুর ও তাজপুর বিওপি পৃথক তিনটি অভিযান চালিয়ে ১ হাজার ৬২০টি নেশাজাতীয় ট্যাবলেট এবং ৪৮৬ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করে। এসব মাদকের আনুমানিক মূল্য ২ লাখ ৯০০ টাকা। ২৬ অক্টোবর বড়গ্রাম বিওপি ১ হাজার ৬০৩ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করে, যার মূল্য ১ লাখ ২৮ হাজার ২৪০ টাকা। একই সময়ে খানপুর ও মহোনপুর বিওপি পৃথক তিনটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৩৬ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করে। এসব সিরাপের মূল্য ৯৫ হাজার ৪০০ টাকা। ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost