1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 7:09 am

পাবনায় ইজারাদারসহ ২ জনকে গুলি করে হত্যা

পাবনা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
  • 15 Time View

পাবনার পুষ্পপাড়া হাটের আধিপত্যকে কেন্দ্র করে হাট ইজারাদার আব্দুস সালাম (৫৭) ও তার ভাগিনা রিপন হোসেনকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ইজারাদারের অফিসে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া গ্রামের আরজ আলীর ছেলে এবং রিপন একই গ্রামের মেম্বর ওমেদ আলীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইজারাদার আব্দুস সালাম ও তার ভাগিনা নিজ অফিসে বসে কাজ করছিলেন। সন্ধ্যা ৭টার দিকে ৫ থেকে ৭ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত সালামের অফিসে এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই সালামকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এ সময় তার ভাগিনা রিপন ঠেকাতে গেলে তাকেও দুর্বৃত্তরা গুলি করে। এতে দুজনই অফিসের মেঝেতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা চলে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।  আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।  পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, হাটের আধিপত্য নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, এই জোড়া হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।  এদিকে জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost