
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পাউলি গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিট থেকে ২টা পর্যন্ত সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পাউলি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. সুমন আলী (৪৩) ও তাঁর স্ত্রী মোসা. ফেনসি বেগম (৩৫)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানের পর তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।তবে অভিযানে কত পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে, তা দেওয়া তথ্যে উল্লেখ করা হয়নি।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply