1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 7:10 am

কুমারখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও কেক কাটা

রফিক, কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
  • 11 Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাকারিয়া আনছার মিলনের নেতৃত্বে কুমারখালী উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি ও কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক পৌর মেয়র আলহাজ নুরুল ইসলাম আনছার প্রামাণিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুমারখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদকী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লুৎফর রহমান। এ সময় আরও বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকসেদুল মোমেনীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু এবং পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হাই মাখনসহ অন্যান্য নেতারা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা যুবদলের সহসভাপতি ও কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমারখালী পৌর যুবদলের আহ্বায়ক নুর আলম বুলবুল। বক্তারা যুবদলের গৌরবময় ইতিহাস, ত্যাগ ও সংগ্রামের চেতনা ধারণ করে সংগঠনকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকার কথা তুলে ধরেন।প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সফল করতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost