1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 8:13 am

বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৫ জন পেলেন ৫১ লাখ টাকা

বরগুনা প্রতিনিধি
  • Update Time : বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
  • 17 Time View

বরগুনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার, আহত ও পঙ্গুত্ববরণকারীদের মধ্যে ৫১ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। এতে নিহত আটজনের পরিবারসহ মোট ১৫ জনের স্বজন ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এ সহায়তা পান। বুধবার (২৮ অক্টোবর ২০২৬) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে টাউন হল পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সজল চন্দ্র শীল, অতিরিক্ত পুলিশ সুপার ইসতিয়াক আহমেদ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহমান এবং বিআরটিএর সহকারী পরিচালক সৌরভ কুমার সাহাসহ অন্যান্য অতিথি। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত আটজনের পরিবারের মধ্যে ৪০ লাখ টাকা, পঙ্গুত্ববরণকারী দুজনকে ছয় লাখ টাকা এবং আহত পাঁচজনকে পাঁচ লাখ টাকার চেক বিতরণ করা হয়। আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost