1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 8:14 am

ঠাকুরগাঁওয়ে ট্রাক থেকে সাড়ে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার, একজন আটক

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
  • 18 Time View

সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি ট্রাক ও মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মো. সবুজ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা মাদক ও অন্যান্য মালামালের আনুমানিক জব্দমূল্য ৭২ লাখ ৭৭ হাজার টাকা। বুধবার (২৮ অক্টোবর) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার নয়, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে ৪২ বিজিবির অধীন দিহানগর বিওপির একটি টহলদল অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যে জানা যায়, একজন মাদক পাচারকারী ট্রাকে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বিক্রির উদ্দেশ্যে রাণীশংকৈল থানা হয়ে ঠাকুরগাঁও সদর থানার দিকে আসছেন। এ তথ্যের ভিত্তিতে বিজিবির টহলদল সম্ভাব্য এলাকায় পৌঁছে কৌশলগত অবস্থান নেয় এবং সন্দেহভাজন ট্রাকটির গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে। একপর্যায়ে ট্রাকটিকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে ঠাকুরগাঁও সদর থানার রায়পুর ইউনিয়নের ঝাড়পাড়া এলাকায় ট্রাকটি আটক করেন। এ সময় ট্রাক থেকে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক মো. সবুজ (৩০) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. সহিবর রহমান। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবা, ট্রাক ও মোবাইল ফোনসহ তাঁকে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও প্রয়োজনীয় সহযোগিতা করে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক চোরাচালান দেশের যুবসমাজের ভবিষ্যৎ ও সামাজিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধ এবং এর সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে। মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost