1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 8:13 am

উৎসবমুখর আয়োজনে বেলাবোতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাহিনুর আক্তার, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
  • 15 Time View

নরসিংদীর বেলাবোতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বেলাবো উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা যুবদলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বেলাবো উপজেলা যুবদলের সভাপতি মো. আক্তারুজ্জামান আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সুমন ফকির রাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আহসান হাবীব বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির সদস্যসচিব এম. এ. কাদের জলিল, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সহসভাপতি ফরহাদ হোসেন, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রতন মিয়া, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া এবং আমলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুল্লাহ তপনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost