1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 8:12 am

পাটগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৪

লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
  • 95 Time View

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি বাজার এলাকায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন যাত্রী নিয়ে একটি ইজিবাইক লালমনিরহাট থেকে বুড়িমারীর দিকে যাচ্ছিল। ঘুন্টিবাজার এলাকায় আসার পর পেছন থেকে একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে গিয়ে আঘাত করে। একই সময় ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি দোকানে উঠে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন, হাসপাতালে নেওয়ার পর একজন এবং রংপুরে মেডিকেলে নেওয়ার পথে অটোচালক মারা যান। আহত হন আরও অন্তত পাঁচজন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম এবং পুলিশ সুপার মো. আসাদুজ্জামান তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে স্থানীয় একটি সূত্র অটোচালকের নিহত হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছে। তথ্য যাচাই চলছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost