1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
September 20, 2026, 2:21 pm

সাশ্রয়ের ৪ কোটি ৮৭ লাখ টাকা ৪৩৪১ হাজিকে ফেরত দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
  • 59 Time View

সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজে সাশ্রয় হওয়া ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা হাজিদের ফেরত দেবে সরকার। মোট ৪ হাজার ৩৪১ জন হাজির ব্যাংক হিসাবে সরাসরি এই অর্থ পাঠানো হবে। তবে হজ প্যাকেজ ও আবাসনের ধরন অনুযায়ী হাজিদের ফেরত দেওয়া অর্থের পরিমাণ ভিন্ন হবে। রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের সৌদি পর্বের অব্যয়িত অর্থ ফেরত দেওয়ার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ধর্মমন্ত্রী বলেন, ‘বাড়িভাড়া সাশ্রয় এবং সার্ভিস চার্জ কমে যাওয়ায় হজ প্যাকেজের অর্থ থেকে এ টাকা সাশ্রয় হয়েছে। সাশ্রয় হওয়া অর্থ সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে।’ তিনি বলেন, ‘এই অর্থ ব‍্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। যদি কেউ কার্ড নম্বর চায় তারা প্রতারক। প্রতারণা চক্র থেকে সচেতন থাকতে হবে।’

হাজিদের কারা কত ফেরত পাবেন?

ধর্ম মন্ত্রণালয় জানায়, হজ প্যাকেজ-১-এর হোটেল বুলুরা আল দুররার সাধারণ প্যাকেজের হাজিরা ৩৮ হাজার ৬৯৭ টাকা ৩২ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজিরা ৪৬ হাজার ৮৮৮ টাকা ৪০ পয়সা করে ফেরত পাবেন। দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা পাবেন ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা ৫৬ পয়সা। একই সঙ্গে দুই সিটের আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজে হজ পালনকারীরা পাবেন ১ লাখ ৮০ হাজার ৫৭২ টাকা ৭১ পয়সা। তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা পাবেন ১ লাখ ১৮ হাজার ৭২ টাকা ৮২ পয়সা। আর তিন সিটের আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজের হাজিরা পাবেন ১ লাখ ৩১ হাজার ৭৩৫ টাকা ৫৩ পয়সা। হজ প্যাকেজ-২-এর আওতায় ২ নম্বর বাড়ি বা হোটেল লুলুয়াত আল ভাওহীদের সাধারণ প্যাকেজের হাজিরা ২ হাজার ৫০৫ টাকা ৪৯ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজিরা ৮ হাজার ৭৩০ টাকা ৭০ পয়সা করে ফেরত পাবেন। দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ৬২ হাজার ৩৩১ টাকা ৭৯ পয়সা এবং আপগ্রেডেশনসহ শর্ট প্যাকেজের হাজিরা ৭৮ হাজার ৭১৩ টাকা ১৪ পয়সা পাবেন। এছাড়া তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ৩ হাজার ২৮৭ টাকা ৩৬ পয়সা এবং একই আপগ্রেডেশনের শর্ট প্যাকেজের হাজিরা ৮ হাজার ৪৩১ টাকা ৩৬ পয়সা করে ফেরত পাবেন। ৩ নম্বর বাড়ি বা হোটেল রাওদাত আল শুরূকের সাধারণ প্যাকেজের হাজিরা ৩ হাজার ৯৭৯ টাকা ৮৮ পয়সা, শর্ট প্যাকেজের হাজিরা ১২ হাজার ১৭০ টাকা ৯৫ পয়সা, দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ৪ হাজার ৩৭৬ টাকা ৬৬ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ৪৪ হাজার ১১৯ টাকা ৮৭ পয়সা করে পাবেন। তবে সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৩ জন হাজির চিকিৎসা ব‍্যয় তাদের স্বাস্থ্য বিমার অর্থের চেয়ে বেশি হওয়াতে তারা কোনো অর্থ ফেরত পাবেন না। মন্ত্রী বলেন, ‘সরকারি মাধ‍্যমের হজ ব‍্যবস্থাপনায় সরকার অর্থ ফেরত দেয়। বেসরকারি ব‍্যবস্থাপনায় সেই সুযোগ থাকে না।’ মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিগত হজ ব্যবস্থাপনা সুষ্ঠু হয়েছে। ২০২৭ সালের হজের জন্য বিমান ভাড়া কমানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost