1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
August 27, 2026, 6:52 am

‘নেপালে বন্যায় কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি’

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
  • 9 Time View

নেপালে বন্যা ও ভূমিধসে এখনো কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সে দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে রাষ্ট্রদূত গণমাধ্যমকে এ তথ্য জানান। রাষ্ট্রদূত শফিকুর রহমান বলেন, এখনো কোনো বাংলাদেশির নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আমরা খোঁজ খবর রাখছি।  বন্যায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং নিখোঁজদের দ্রুত উদ্ধার ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে বাংলাদেশ সরকার। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজন হলে নেপালকে যে কোনো ধরনের সহায়তা দিতেও প্রস্তুত রয়েছে বাংলাদেশ।নেপালে ভয়াবহ বন্যায় এখনো পর্যন্ত ১৬২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন শতাধিক। এর মধ্যে বিদেশি নাগরিকও আছেন। এদিকে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost