1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
August 24, 2026, 12:29 am

বিদ্যুৎ-জ্বালানি সরবরাহের ঘাটতিতে প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
  • 45 Time View

বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে চাহিদার তুলনায় ঘাটতি রয়েছে জানিয়ে এর জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের বিদ্যুৎ-জ্বালানিতে চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি রয়েছে। এজন্য আমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।’ বর্তমান গ্যাস সংকটের কারণ তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘দেশের ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে আছে। এর একটি বয়লারের কার্যক্রম শুরু করা হয়েছে। তবে পুরো এফএসআরইউ চালু করতে হলে বর্তমানে যে বয়লার দিয়ে উৎপাদন চলছে, সেটিও বন্ধ রাখতে হবে। এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।’  অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকট তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব নয়। বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি পাওয়া যাচ্ছে না। তবে সরকার দীর্ঘমেয়াদে এ সংকট সমাধানে কাজ করছে।’ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে বিদ্যমান সংকট কাটিয়ে উঠতে সরকার বিভিন্ন দিক নিয়ে কাজ করছে।’ সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জ্বালানি খাতের বিশেষজ্ঞ, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেমিনারে জ্বালানি খাতের বর্তমান সংকট, এর কারণ, সম্ভাবনা এবং উত্তরণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost