1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
August 23, 2026, 11:22 pm

চুয়াডাঙ্গায় অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, আগস্ট ২১, ২০২৬
  • 10 Time View

চুয়াডাঙ্গায় অনলাইন জুয়া চক্রের ৯ সদস্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের একটি চারতলা ভবনের বেজমেন্ট থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, অনলাইনে জুয়া খেলার জন্য সিম দেওয়ার প্রলোভন দেখিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের আবু সাঈদ (২৪) ও জুনায়েদকে (২৩) হাতিকাটার একটি ভবনে ডেকে নেওয়া হয়। পরে তাদের সেখানে আটকে রেখে মারধর করা হয় এবং পাঁচ লাখ টাকা দাবি করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হাতিকাটা গ্রামের প্রবাসী মিজানুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে চুয়াডাঙ্গা সদর থানা ও ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়।আটককৃতরা হলেন— চুয়াডাঙ্গা সদর থানা এলাকার হাতিকাটা গ্রামের রাকিব (২৪), আলভী (২৩), বাঁধন (২৫), ফরহাদ হোসেন (৩০), নাফি (১৮), কোটমোড় এলাকার রিফাত (১৯) এবং পলাশপাড়া এলাকার জুয়েল (২৪)। এ ছাড়া আরও দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, অনলাইন জুয়ার লেনদেন নিয়ে বিরোধের জেরে আবু সাঈদ ও জুনায়েদকে গাংনী থেকে হাতিকাটায় ডেকে এনে বেজমেন্টে আটকে নির্যাতন করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলাসহ আদালতে সোপর্দ করা হয়েছে।  চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, আটককৃতরা অনলাইন জুয়া সিন্ডিকেটের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং অনলাইন জুয়ার অ্যাপের সন্ধান পাওয়া গেছে। এ সময় মাদকও উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost