1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
August 24, 2026, 11:42 pm

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকেই বেছে নিচ্ছে বিএনপি!

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, আগস্ট ৯, ২০২৬
  • 30 Time View

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিতে যাচ্ছে ক্ষমতাসীন বিএনপি। দলের পক্ষ থেকে বিষয়টি মোটামুটি চূড়ান্ত হলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। আগামী এক দুই দিনের মধ্যে ঘোষণা আসতে পারে। রোববার (৯ আগস্ট) বিকেলে বিএনপির একাধিক সূত্র থেকে এই তথ্য জানা গেছে। তবে বিএনপির শীর্ষ নেতাদের কেউই এ ব্যাপারে প্রকাশ্যে মুখ খুলতে রাজি হননি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে স্থায়ী কমিটির একজন সদস্য ঢাকা মেইলকে বলেন, ‘আপনি যার কথা বলেছেন, আমি তার কথাই জানি। এটুকুই। বাকিটা শিগগিরই জানতে পারবেন।’

বিএনপির আরেকজন দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করে ঢাকা মেইলকে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত। তবে এখনো দলের পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি। আজ মাত্র মনোনয়ন ফরম তোলা হলো। প্রধানমন্ত্রীও রয়েছেন চট্টগ্রামে। সেখানে কোনো কোনো গণমাধ্যমে মনোনয়ন পেয়ে গেছেন বলে যে খবর ছড়ানো হচ্ছে তা সঠিক নয়। এর আগে রোববার (৯ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতি দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বিএনপি। নির্বাচন কমিশন থেকে একটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। আরেকটি সংগ্রহ করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এখন দলের পক্ষ থেকে যাকে রাষ্ট্রপতি প্রার্থী করা হবে, তার মনোনয়নপত্র জমা দেওয়া হবে। বিএনপি ইতোমধ্যে রাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের ক্ষমতা দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছে। এদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যও কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রমকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছে। ফলে ১৯৯১ সালের পর আবারও রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও বিএনপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের মনোনীত রাষ্ট্রপতিই বঙ্গভবনে যাওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট। বৃহস্পতিবার (৬ আগস্ট) এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থীরা ১৩ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠায় সংসদ সচিবালয়। তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বা তারিখ ঘোষণা করবেন। সংসদ সদস্যদের গোপন ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এ ভোটে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।  নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত আইন ও সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে ইসিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost