1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
July 28, 2026, 3:51 pm

গাংনীতে সাইকেল চুরির অপবাদে ভাতিজাকে কুপিয়ে হত্যা, আটক চাচা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
  • 17 Time View

মেহেরপুরের গাংনী উপজেলায় সাইকেল চুরির অপবাদ দিয়ে ভাতিজা নাহিদ হোসেনকে (২২) কুপিয়ে হত্যার অভিযোগে তার চাচা লালন হোসেনকে (২৬) আটক করেছে পুলিশ। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠি এলাকা থেকে গাংনী থানা-পুলিশ তাকে আটক করে।

নিহত নাহিদ হোসেন গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের ভিটাপাড়ার জাহিদ হোসেনের ছেলে। আটক লালন হোসেন একই গ্রামের নুরুল ইসলামের ছেলে।ক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে লালন হোসেনের বাড়ি থেকে একটি সাইকেল চুরি হয়। এ ঘটনায় তিনি ভাতিজা নাহিদের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

পরদিন সোমবার বিষয়টি নিয়ে আবারও চাচা-ভাতিজার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে লালন হাতে থাকা একটি ধারালো হাসুয়া দিয়ে নাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ।

স্থানীয়রা নাহিদকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেন। পরে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাহিদের মৃত্যুর খবর পাওয়ার পরই আসামি আটকের অভিযান শুরু করে গাংনী থানা-পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই অমিত সাহার নেতৃত্বে পুলিশের একটি দল মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠি এলাকায় অভিযান চালিয়ে লালনকে আটক করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, হত্যাকাণ্ডের পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost