
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার সামন্তা সীমান্তে এই পুশইন চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফ অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করলে সামন্তা বিওপি’র বিজিবি টহল দল প্রতিহত করে। ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, ভোর রাতে ৫টার দিকে সামন্তা এলাকা দিয়ে বিএসএফ ৬ জনকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালায়। যাদের মধ্যে ৪ পুরুষ এবং ২ নারী। বিষয়টি বিজিবির নজরে এলে তারা বাধা দেয়। বর্তমানে ওই ৬ জন সীমান্তের শূন্য রেখা থেকে ৩০ গজ ভারত অভ্যান্তরে অবস্থান করছে। বিষয়টি বিএসএফ’কে অবগত করা হয়েছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply