1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
July 26, 2026, 11:52 am

চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কে বাসে ডাকাতি, টাকা-মোবাইল লুট

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
  • 44 Time View

চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের দামুড়হুদা সদরের ওদুদ শাহ ডিগ্রি কলেজের অদূরে ইটভাটা সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে। এ সময় যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করা হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সংঘবদ্ধ একদল ডাকাত পূর্বাশা পরিবহনের একটি বাসসহ কয়েকটি যানবাহনে এ ডাকাতি করে। স্থানীয় সূত্রে জানা যায়, আট থেকে দশজনের একটি সংঘবদ্ধ ডাকাত দল মহাসড়কের ওপর গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। প্রথমে তারা দামুড়হুদা উপজেলার দশমী গ্রামের নছর আলীর ছেলে ভ্যানচালক জুয়েলের পথরোধ করে তার কাছ থেকে নগদ টাকা ও একটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর ডাকাতরা পূর্বাশা পরিবহনের একটি বাস থামিয়ে যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা ও কয়েকটি মোবাইল ফোন লুট করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতরা তাণ্ডব চালাতে থাকলে ওই সময় এলাকায় টহলরত দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক উত্তম ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার রুহুল কবির খান ও দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দীন বলেন, ‘ডাকাতির ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost