1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
July 27, 2026, 2:33 am

আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬
  • 56 Time View
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমিজমা নিয়ে বিরোধের জেরধরে পলান হোসেন নামের এক প্রতিবন্ধি বৃদ্ধকে পিটিয়ে হত্যায় অভিযোগ উঠেছে প্রতিবেশি ইদবার মহুরী ও তার পবিারের বিরুদ্ধে। ৯ জুলাই বৃহস্পতিবার সকালে প্রতিবন্ধি পলান হোসেনকে তার বাড়ির উঠনে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে ইদবার মহুরী।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর তমালতলার ছয়রদ্দিনের ছেলে পলান হোসেন(৭৫) বর্তমানে প্রতিবন্ধি। বেশ কয়েক বছর আগে এ্যাক্সিডেন্ট ও পরে স্টোক জনিত কারণে প্যারালাইসিস হয়ে এক সাইড অবস হয়ে গেছে। কোন রকমে লাঠি ভর দিয়ে  বেড়িয়ে বেড়ায়। পলান হোসেন প্রায় বছর আগে প্রতিবেশি ইদবার, নেকবার, মজিবার, আকবার ও তার বোন বুড়ি তাদের মায়ের নামের ৩ কাটা জমি ক্রয় করে। জমি বিক্রয়ের সময় দেখায় একটি ও রেজিস্ট্রি করার সময় গভীর একটি গর্তের জমি রেজিস্টি করে দেয়। পলান হোসেন তাদের দেখানো জমিতে বাড়ি করে। জমি ক্রয়ের প্রায় ১০ বছর পর তারা জানায় যেখানে সে বসবাস করছে সেটা তার জমি না। তার জমি পাশের একটি গর্তের মধ্যে। পলান হোসেন মেনে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে। কিন্তু সেখানে জমি আছে প্রায় ২ কাটা। আর এক কাটা জমি পলান বুঝিয়ে দিতে বললে তারা দেয় না। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ৯ জুলাই সকালে ইদবার মহুরী তার স্ত্রী বেলি খাতুন, নাতী ছেলে রিয়াদ ও ছেলের বৌ মিতু খাতুন পলান হোসেনের বাড়িতে যায়। সেখানে গিয়ে বাড়ি ভেঙ্গে নিয়ে জমি ছেড়ে দিতে বলে ঘরে তালা লাগিয়ে দেয়। পলানের স্ত্রী কে ইদবারের স্ত্রী  বেলি খাতুন মারধর শুরু করে। এসময় পলান ঘর থেকে নেমে অন্য ঘরে যাওয়ার চেষ্টা করলে ইদবার মহুরী লাঠি দিয়ে তার ঘাঁেড় আঘাত করে। পলান হোসেন মাঠিয়ে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষনা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost