1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
June 5, 2026, 10:25 am

এবারের বাজেট বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সহায়ক হবে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জুন ১, ২০২৬
  • 40 Time View

২০২৬-২৭ অর্থবছরের বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এই বাজেটের মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। সোমবার (১ জুন) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কোরবানির পশুর চামড়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় সচেতনতার অভাবের কারণেই অনেক ক্ষেত্রে সরকার নির্ধারিত দামে ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে পারেনি। ব্যক্তিগতভাবে কোরবানি দেওয়া অনেকে চামড়া দান করে দেন। সেসব ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় অনেক চামড়া পচে যায়। ফলে চামড়ার মান কমে যায় এবং নির্ধারিত মূল্য পাওয়া সম্ভব হয় না।’ খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘চামড়া সংরক্ষণে সহায়তার জন্য সরকার এবার বিনামূল্যে লবণ সরবরাহ করেছে। এরপরও অনেক ক্ষেত্রে সংরক্ষণে অবহেলা ও সচেতনতার ঘাটতির কারণে চামড়ার গুণগত মান বজায় রাখা সম্ভব হয়নি। সঠিকভাবে সংরক্ষণ করতে মাঠপর্যায়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost