1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
May 31, 2026, 1:34 pm

বিশ্বকাপ ঘিরে চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের আগাম উন্মাদনা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, মে ৩১, ২০২৬
  • 24 Time View

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে আগাম উন্মাদনা। খেলার সূচি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবলপ্রেমীদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের চিরচেনা তর্ক-বিতর্কের মধ্যেই এবার সরাসরি মাঠে নেমেছেন সেলেসাও ভক্তরা। প্রিয় দলের জার্সি গায়ে, হাতে হলুদ-সবুজ পতাকা নিয়ে ‘ব্রাজিল, ব্রাজিল’ স্লোগানে মুখর হয়ে উঠেছে চুয়াডাঙ্গা শহরের প্রধান সড়কগুলো। এরই ধারাবাহিকতায় রবিবার (৩১ মে) বিকেলে শহরের টাউন ফুটবল মাঠ থেকে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে একটি বিশালাকার আনন্দ র‍্যালি বের করা হয়। মোটরসাইকেল ও প্রাইভেট কারের বহর নিয়ে বের হওয়া এই শোভাযাত্রাটি শহীদ হাসান চত্বর, কোর্ট মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নানা বয়স ও পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো র‍্যালিটি এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। এ সময় ব্রাজিল সমর্থকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, মাঠের পারফরম্যান্সে এবার সব বাধা পেরিয়ে সেলেসাওরা তাদের বহু প্রতীক্ষিত ‘হেক্সা মিশন’ (ষষ্ঠ বিশ্বকাপ জয়) পূরণ করতে সক্ষম হবে। র‍্যালিতে অংশ নেওয়া কয়েকজন সমর্থক জানান, বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় আকর্ষণ ও সৌন্দর্য তৈরি হয় ব্রাজিল এবং আর্জেন্টিনা সমর্থকদের মধ্যকার চিরাচরিত এই প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে। বিশ্বকাপ ঘনিয়ে এলেই সাম্বা ফুটবলের ভক্তদের মধ্যে আলাদা এক আনন্দ ও উম্মাদনা কাজ করে। বিশ্ব ফুটবলে পেলে, রোনালদো, নেইমারদের মতো অসংখ্য কিংবদন্তি খেলোয়াড়ের জন্ম দিয়েছে ব্রাজিল, তাই দলটির প্রতি তাদের এই ভালোবাসা ও সমর্থন আজীবন অব্যাহত থাকবে। সমর্থকরা আরও বলেন, আজকের এই মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ র‍্যালিই জানান দিচ্ছে যে, চুয়াডাঙ্গার আকাশে-বাতাসে বিশ্বকাপের আবহ ইতোমধ্যে পুরোদমে ছড়িয়ে পড়তে শুরু করেছে। আগামী দিনগুলোতে এই ফুটবল জিলিক আরও মুখরিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost