1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
May 31, 2026, 1:37 pm

ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, মে ৩১, ২০২৬
  • 31 Time View

জনগণের দৃষ্টিতে সফল হতে হলে সকল নেতাকর্মীকে সরকারের ইশতেহার বাস্তবায়নে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। রোববার (৩১ মে) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী দেশের বর্তমান পরিস্থিতি, সরকারের লক্ষ্য, সামাজিক মূল্যবোধ এবং দলীয় নেতাকর্মীদের দায়িত্ব নিয়ে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর সামাজিক ও পারিবারিক শিক্ষার ক্ষেত্রে তৈরি হওয়া ঘাটতির বিষয়টি উল্লেখ করে বলেন, দেশে ফেরার পর মনে হয়েছে পারিবারিক শিক্ষায় কিছুটা অভাব তৈরি হয়েছে, এই বিষয়ে আমাদের নজর দেওয়া উচিত। সামাজিক ও পারিবারিক মূল্যবোধ বাড়াতে বর্তমান সরকার কাজ করছে জানিয়ে তিনি উল্লেখ করেন, ইতিমধ্যে সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পিতার স্মৃতি চারণ করে বিএনপি চেয়ারম্যান বলেন, জিয়াউর রহমানকে দিয়ে বাংলাদেশকে অনেকে চিনতো, অনেকে বাংলাদেশ মানেই জিয়াউর রহমান ভাবতো। একজন সন্তান হিসেবে এটি আমাকে গভীরভাবে গর্বিত করে। তিনি আরও বলেন, জিয়াউর রহমান অত্যন্ত সুপরিকল্পিত উপায়ে দেশকে এগিয়ে নিয়েছিলেন এবং বর্তমান সরকারও সেই পথনির্দেশিকা মেনেই যাবতীয় কর্মসূচি হাতে নিয়েছে। বিগত বছরগুলোর রাজনৈতিক শাসনব্যবস্থার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পর মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, তা আর পূরণ হয়নি। গত ১৭ বছর বাংলাদেশে কী চলেছে, তা দেশের সব মানুষ জানে। এই দীর্ঘ সময়ে বিচার, শিক্ষা, স্বাস্থ্যসহ সামগ্রিকভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, জাতি এর সাক্ষী। তিনি বলেন, একটি অত্যন্ত জটিল ও প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে। সামনে কঠিন এবং গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই কঠিন সময়ে যদি আমরা হেসেখেলে চলি, তবে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সরকারের নির্বাচনী অঙ্গীকার প্রসঙ্গে তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির আগে যেটি ছিল বিএনপির ইশতেহার, এখন সেটি দেশের জনগণের ইশতেহার। যারা এই ইশতেহারের পক্ষে রায় দিয়েছে, তাদের আশা-ভরসা পূরণ করতে হবে। তিনি স্পষ্ট করে বলেন বিএনপি সরকার শহীদ জিয়ার দর্শন থেকেই দেশ পরিচালনা করছে এবং ইশতেহারেও সেই ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। তারেক রহমান বলেন, সরকার তখনই সফল হবে, যখন দলের লোকজন সরকারকে সহযোগিতা করবে। শুধু সরকারের মন্ত্রীরা পরিশ্রম করলেই সফলতা আসবে না। যেভাবে নির্বাচনে সার্বিক সহযোগিতা করে জয় এসেছে, ঠিক একইভাবে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে। জনগণের দৃষ্টিতে সফল হতে হলে সকল নেতাকর্মীকে সরকারের ইশতেহার বাস্তবায়নে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost