1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
May 30, 2026, 10:04 am

রোগীর চি‌কিৎসা ক‌র‌তে যাওয়ার সময় আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত‌্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬
  • 35 Time View

আলমডাঙ্গায় রোগীর ‌চি‌কিৎসা দি‌তে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক শেখ বখতিয়ার হোসেন বল্টু (৬২) নিহত হয়েছেন। ২৭ মে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রোগী দেখতে যাওয়ার সময় বা‌ড়ি থে‌কে ৫০০ গজ দূ‌রে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শেখ বখতিয়ার হোসেন বল্টু আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর স্কুলপাড়ার মৃত শেখ শফি উদ্দিনের ছেলে। তি‌নি একজন পল্লী চি‌কিৎসক ছি‌লেন। বাইসাইকেল ক‌রেই এলাকায় রোগী চি‌কিৎসা কর‌তেন। পল্লী চি‌কিৎসক হি‌সেবে এলাকার তার প‌রি‌চি‌তি র‌য়ে‌ছে। নিহত বল্টু ডাক্তা‌রের এক ছে‌লে ও এক মে‌য়ে র‌য়ে‌ছে।

জানা গেছে, তিনি বাইসাইকেলযোগে বা‌ড়ি থে‌কে বের হ‌য়ে মেইন সড়ক পার হ‌য়ে পাশ্বব‌র্তি রেলজগন্নাথপুর এলাকায় রোগী দেখতে যাচ্ছিলেন। আলমডাঙ্গা কু‌ষ্টিয়ার মেইন সড়ক পার হ‌তে গে‌লে পিছন দিক থেকে দ্রুতগতির একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি পিচঢালা সড়কের উপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানান, বল্টু ডাক্তার একজন সৎ, মানবিক ও জনপ্রিয় পল্লী চিকিৎসক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ছিলেন। এছাড়াও তিনি মোটরসাইকেল ব্যবহার করতেন না, সবসময় বাইসাইকেলেই রোগী দেখতে যেতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় জড়িত পিকআপ চালকের বাড়ি কুষ্টিয়ার বটতৈল এলাকায়। পিকআপের ড্রাইভার ও হেলপার গা‌ড়ি ফে‌লে পা‌লি‌য়ে যায়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এবিষ‌য়ে আলমডাঙ্গা থানার অ‌ফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, আলমডাঙ্গার শ্রীরামপুর গ্রা‌মে বখ‌তিয়ার হো‌সেন বল্টু না‌মে এক পল্লী চি‌কিৎসক সড়ক দূর্ঘটনায় নিহত হ‌য়ে‌ছে। এ ঘটনায় নিহ‌তের ছে‌লে বাদী হ‌য়ে মামলা দা‌য়ের ক‌রে‌ছে। পিকআপ‌টি জব্দ ক‌রে থানায় নি‌য়ে আসা হ‌য়ে‌ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost