
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী ১ জুন থেকে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারকার্য শুরু হবে। রামিসার বাবা বলেছিল আমি বিচার চাই না। তার সেই হতাশাভরা কথার উত্তরে আমি বলেছিলাম, হতাশার শেষ হবে যখন এই হত্যাকাণ্ডের বিচার হবে। তিনি বলেন, আমরা রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করব। এক সপ্তাহের মধ্যে এই হত্যাকাণ্ডের দ্রুত চার্জশিট দিতে বলা হয়েছিল। তার আগেই পুলিশ সেই কাজটি করেছে। বুধবার (২৭ মে) বিকেল ৫টায় শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে মেধা ও মনন মঞ্চের আয়োজনে মেধা ও মনন উৎসবের সমাপনী ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply