1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
May 24, 2026, 11:44 pm

মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, মে ২৪, ২০২৬
  • 28 Time View

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি শুন্য রেখায় স্থলমাইন বিস্ফোরণে তিনজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। রোববার (২৪ মে) নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের বাইশফাঁড়ি ৪২ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ৯ নম্বর ওয়ার্ড ভালুকিয়া পাড়া এলাকার সুনিয়ং চাকমার ছেলে লেড়াইয়া (৪১), মৃত নিওমং চাকমার ছেলে অংক্য মং তঞ্চঙ্গ্যা (৫০), অইমং তঞ্চঙ্গ্যার ছেলে চিংক্য অং (৪০)। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে তুমব্রু নোম্যান্সল্যান্ড এর ৪২নং পিলার সংলগ্ন এলাকায় কলা বাগানে কাজ করতে যায় স্থানীয় তিনজন। এসময় সীমান্ত এলাকায় মিয়ানমারের পুতে রাখা স্থল মাইন হঠাৎ বিস্ফোরণ হলে অংক্যমং তঞ্চঙ্গ্যা নামে এক ব্যক্তি নিহত হন। পরে তাকে উদ্ধার করতে গেলে সঙ্গে থাকা অপর দুজনও মাইন বিস্ফোরণে নিহত হন।  পরে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানিয়ে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেন। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত মরদেহগুলো ঘটনাস্থলেই রয়েছে বলে জানান স্থানীয়রা।  নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন বাংলাদেশির মরদেহ উদ্ধারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা ঢাকা মেইলকে বলেন, ‘তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। তবে এখনো মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।’ তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে বিজিবি কাজ করছে। মরদেহ হস্তান্তরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost