1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
May 24, 2026, 11:47 pm

ভারতে পাচারের সময় দামুড়হুড়ায় ৫টি স্বর্ণের বারসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, মে ২৪, ২০২৬
  • 34 Time View

চুয়াডাঙ্গার দামুড়হুড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক সোয়া কোটি টাকা মূল্যের ৫টি স্বর্ণের বারসহ মো. বাপ্পি (২৭) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আজ রোববার (২৪ মে) দুপুরে উপজেলার ডুগডুগি গ্রামের কলোনিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বাপ্পি চুয়াডাঙ্গার দর্শনা থানার পুরাতন বাজার এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের একটি টহল দল ডুগডুগি গ্রামের কলোনিপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে ওই এলাকা পার হওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দেন। বিজিবির নির্দেশ অমান্য করে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে আনুমানিক ৬০০ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে তিনি সীমান্ত এলাকায় নিয়ে যাচ্ছিলেন। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বিকেল সাড়ে ৪টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা এবং আটক আসামিসহ জব্দকৃত মোটরসাইকেলটি দামুড়হুড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost