1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
May 24, 2026, 11:45 pm

কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, মে ২৩, ২০২৬
  • 33 Time View

কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় নুরুল আবছার (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পোড়াদহ জিআরপি পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত যুবকের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপির সূত্র ধরে জানা যায়, ওই যুবকের বাড়ি চট্টগ্রাম। তিনি চট্টগ্রামের বাঁশখালী থানাধীন সাধনপুর এলাকার বজল আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া মিল লাইন রেলগেট ক্রস করার সময় ঈদের জন্য নির্মাণাধীন প্যান্ডেলের উপর কাজ করার সময় ডেকোরেটরের একজন শ্রমিক ট্রেনের ছাদে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি স্থানীয়দের জানালে তারা রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কুষ্টিয়া কোর্ট স্টেশনে ট্রেন থামলে ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, ট্রেনের ছাদ থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বুকে ও মাথায় আঘাতের চিহ্ন আছে। মরদেহের পকেটের মধ্যে জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপির মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী থানাধীন সাধনপুর এলাকায়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঢাকা থেকে ট্রেনটি ছেড়ে আসার সময় রাজবাড়ি স্টেশন পার হয়ে ছোট ছোট ব্রিজ রয়েছে। ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost