1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
May 25, 2026, 2:02 pm

চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, মে ২২, ২০২৬
  • 33 Time View

চুয়াডাঙ্গার সদর উপজেলার কুন্দিপুর গ্রামে ১৫ বছরের কিশোরীকে ভুট্টাক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ এবং সেই দৃশ্য মোবাইলে ফোনে ধারণ করে ব্ল্যাকমেইল করায় ৩ ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ মে) গভীর রাতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কুন্দিপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে। তবে এ ঘটনায় মূল অভিযুক্ত মিরাজ এখনও পলাতক রয়েছে। মামলার বিবরণে জানা যায়, গত ১৪ এপ্রিল বিকালে ছাগল আনতে মাঠে যায় ওই কিশোরী। পূর্ব পরিকল্পিতভাবে ওঁত পেতে থাকা মিরাজ তাকে জোর করে ভুট্টাক্ষেতে টেনে নিয়ে ধর্ষণ করে। এসময় পলাশ আলী (২০) পুরো ধর্ষণের দৃশ্য মোবাইল ফোন ক্যামেরায় ভিডিও করে এবং জনি হোসেন (২১) বাইরে পাহারা দেয়। ধর্ষণের পর ৩ জন মিলে মেয়েটিকে হুমকি দিয়ে বলে ‘ধর্ষণের ঘটনা বিষয়ে মুখ খুললে ভিডিও নেটে ছেড়ে দেয়া হবে’। সেই ভয়ে মেয়েটি পরিবারকেও কিছু জানাতে পারেনি। ঘটনার এক মাসের বেশি সময় পর মঙ্গলবার (১৯ মে) হঠাৎ করেই ধর্ষণের সেই ভিডিও এলাকার বিভিন্ন জনের মোবাইলে ফোনে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে ধর্ষকচক্র নতুন ফাঁদ পাতে।

এজাহারে ভুক্তভোগীর মা অভিযোগ করেন, আসামী পলাশ ভিডিও সরিয়ে ফেলতে ৩০ হাজার টাকা দাবী করে। আর আব্দুল আলী (৪৫) সামাজিক মীমাংসার নামে ভিডিও ডিলিট করতে ৫ হাজার টাকা চায়। ভিডিও ছড়িয়ে পড়ার খবর পুলিশের নজরে আসামাত্রই তৎপর হয় সদর থানা পুলিশ। ওই দিন রাতেই কুন্দিপুর গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় কাদের ব্যাপারীর ছেলে আব্দুল আলী (৪৫), মণ্ডল পাড়ার হোসেন আলীর ছেলে জনি হোসেন (২১), আব্দুল কাদেরের ছেলে পলাশ আলী (২০), এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ৪ জনের নামে সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ভিডিও ভাইরাল হওয়ার পরই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান চালায়। ৩ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) ভুক্তভোগীর ডাক্তারী পরীক্ষা শেষ এবং আসামীদের আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও জানান, মূল অভিযুক্ত মিরাজকে ধরতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। তাকেও খুব দ্রুত আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost