1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
May 25, 2026, 2:53 pm

গাংনীতে বোমা সদৃশ বস্তু, হুমকি চিরকুট ও সাদা কাপড় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, মে ১৭, ২০২৬
  • 34 Time View

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে একটি বাড়ির সামনে থেকে বোমা সদৃশ বস্তু, হুমকি চিরকুট ও সাদা কাপড় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার (১৭ মে) সকালে উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের হাজীপাড়া এলাকার বাসিন্দা ফজলুর রহমানের (৭০) বাড়ির সামনে একটি পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে ব্যাগের ভেতরে লাল টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু, একটি হুমকি চিরকুট ও সাদা কাপড় দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। ফজলুর রহমান ওই গ্রামের মৃত নঈম উদ্দিনের ছেলে।খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামতগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, উদ্ধার হওয়া বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost