1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
June 5, 2026, 12:50 pm

ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
  • 40 Time View

মেহেরপুরের গাংনী উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক ও দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে অলিনগর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের আলাউদ্দিনের ছেলে ইজিবাইক চালক আরিফ হোসেন (৩৮), যশোরের ঝিকরগাছা গ্রামের সজীব উদ্দিনের ছেলে আবরার (১১) এবং মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের মাহিন হোসেনের এক বছর বয়সী কন্যাসন্তান আফরিন। ​এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত শিশু আফরিনের বাবা মাহিন (৩০) ও মা মুক্তা খাতুন (২৪)।

প্রত্যক্ষদর্শী হীরক ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর- কুষ্টিয়া মহাসড়ক হয়ে তিনি কুষ্টিয়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে অলিনগর মোড় এলাকায় পৌঁছালে গাংনী থেকে কুষ্টিয়া অভিমুখে একটি দ্রুতগামী ট্রাক বিপরীতমুখী একটি যাত্রীবাহী ইজিবাইককে জোরালো ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ যাত্রীরা সকলেই গুরুতর আহত হন। বামন্দী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী ও কুষ্টিয়া হাসপাতালে নিয়ে যায়।

বামন্দী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ​ইজিবাইক চালক আরিফ হোসেনকে ঘটনা কবলিত এলাকা থেকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডা. ওমর ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।  অন্যদিকে, আহত যাত্রীদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আফরিন ও আবরার নামের দুই শিশুর মৃত্যু হয়। নিহতদের আত্মীয় হৃদয় কর্তব্যরত চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে জানান, কুষ্টিয়াতে নিয়ে আসা আহত চারজনের মধ্যে দুই শিশু মারা গেছে। আহত মাহিন ও তার স্ত্রী মুক্তা খাতুনের অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক।  গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, গাংনীর অলিনগর-তেরাইল এলাকার সড়কে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক ও দুই শিশু নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। দুর্ঘটনায় এক নারীসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই চালক ট্রাকটি ফেলে পালিয়ে গেলেও, আমরা দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে আটক করতে সক্ষম হয়েছি। এই বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost