
নিজ এলাকার কিশোর-তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং তাদের আবদার পূরণে ফুটবল উপহার দিয়েছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মাসউদুর রহমান ফকির। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় চণ্ডীগড় ইউনিয়নের মউ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় কিশোর ও তরুণদের হাতে তিনি ফুটবলটি তুলে দেন। ফুটবল উপহার পেয়ে কিশোর-তরুণদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। এ সময় তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান মাসউদুর রহমান ফকির। তিনি জানান, এলাকার ছোটভাই ও ভাতিজাদের আবদারেই তাদের হাতে ফুটবল তুলে দিয়েছেন। তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা এবং সুস্থ বিনোদনে উৎসাহিত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। এ সময় উপস্থিত ছিলেন মিজানুর রহমান, শফিকুল ইসলাম, মাওলানা জহিরুল ইসলাম, রমজান আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয়দের মতে, এ ধরনের ছোট ছোট উদ্যোগ তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply