1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 3:04 am

দিনাজপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
  • 23 Time View

সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। একই দিন দিনাজপুর স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৫টায় দিনাজপুর স্টেডিয়ামে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগানকে সামনে রেখে ক্ষুদে খেলোয়াড়দের ক্রীড়াচর্চায় উৎসাহিত করা এবং প্রতিভা বিকাশের লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন করা হয়েছে। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সূচিত এই উদ্যোগের ধারাবাহিকতায় ক্রীড়াঙ্গনকে আরও উজ্জীবিত করতে দেশব্যাপী শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর। দিনাজপুর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, দিনাজপুর সদর ও দিনাজপুর পৌরসভা। সার্বিক তত্ত্বাবধানে ছিল জেলা প্রশাসন, দিনাজপুর। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন শরিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ খন্দকার আলাউদ্দিন আল আজাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মামুনুর রশিদ, জেলা ক্রীড়া কর্মকর্তা মো.  আসাদুজ্জামান, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.  লুৎফর রহমান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আজম। নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর খেলা পরিচালনা করেন চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ও বিশিষ্ট রেফারি মো. ওবাইদুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost